নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর সরল ইউনিয়নের আতঙ্ক রশিদ আহমদ ওরফে ‘রশিদ ডাকাত’কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল চন্দ্র সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা রশিদ আহমদ সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় ইয়াবা ব্যবসার মূলহোতা হিসেবে পরিচিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তার রশিদ আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।