☰

ঢাকা-৫ আসনে নির্বাচন করছেন না মিজানুর রহমান আজহারী

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
ঢাকা-৫ আসনে নির্বাচন করছেন না মিজানুর রহমান আজহারী মিজানুর রহমান আজহারী
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিচ্ছেন না জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা তিনি দলকে জানিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে আজহারীর প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে দলীয় সূত্র জানায়, মনোনয়ন পাওয়ার পরও তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এ সিদ্ধান্তে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, আজহারীর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা ঢাকা-৫ আসনে জামায়াতের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারত।

এদিকে গুরুত্বপূর্ণ এ আসনটি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে জামায়াত নেতৃত্ব। নীতিনির্ধারকদের একাংশ ইতোমধ্যে বিকল্প প্রার্থী হিসেবে কামাল হোসেনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে।

দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও আজহারীর সরে দাঁড়ানোকে সামনে রেখে আসনটি নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
327 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা