☰

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত এমরুল কায়েস

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত এমরুল কায়েস বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েসকে শুভেচ্ছা জানান
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
দীর্ঘ ২ মাস ৫ দিনের বন্দিজীবনের অবসান। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ পেরিয়ে অবশেষে মুক্তির নির্মল আলোয় ফিরেছেন ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও সমাজসেবক লায়ন মো. আমিরুল হক (এমরুল কায়েস)। রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় কারাভোগের পর হাইকোর্ট থেকে স্থায়ী জামিন লাভের মধ্য দিয়ে তার জীবনে ফিরেছে স্বস্তির নতুন অধ্যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটির মুক্তির সংবাদে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মাঝে ছড়িয়ে পড়ে স্বস্তি ও আনন্দের আবহ। যেন অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে আপনজন ফিরে আসার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

তবে এমরুল কায়েস শুধু একটি নাম নয়—শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণের নানা উদ্যোগে জড়িয়ে থাকা এক পরিচিত মুখ। মানুষের কল্যাণে তার নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক শিক্ষা ও প্রকাশনা প্রতিষ্ঠান। চট্টগ্রামের স্বনামধন্য অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ, শরীফা আর্ট স্কুল, শরীফা সুন্দর লেখা শেখার স্কুল, ছনুয়া মৌলভী নজরুল ইসলামপাড়া উচ্চ বিদ্যালয়, ছনুয়া শরীফা-নজরুল মডেল মাদ্রাসা এবং শরীফা প্রকাশনী প্রতিষ্ঠার সঙ্গে তার নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে।

কারাগারের চার দেয়াল তাকে মানুষের ভালোবাসা থেকে দূরে রাখতে পারেনি। বরং মুক্তির পর যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে সেই ভালোবাসার গভীরতা। মঙ্গলবার তাকে বরণ করতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় মঙ্গলবার মুখর হয়ে ওঠে তার প্রতিষ্ঠিত অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের অক্সিজেন ক্যাম্পাস। দুপুরে তাকে ফুল দিয়ে বরণ করতে সেখানে উপস্থিত হন বাঁশখালী উপজেলা নেজামে ইসলাম পার্টির নেতা মো. নোমান চৌধুরী।

বিকেলে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন পেশাজীবী পরিষদের বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ইমরানুল হক রাশেদ। এছাড়াও ইন্টারন্যাশনাল ডোনার প্রোগ্রাম ও আস সাদকা ফাউন্ডেশন বাংলাদেশ এ-র চেয়ারম্যান মুফতি তামজিদ হোসাইন আশরাফী ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে কারাবাস শেষে মুক্তি পাওয়া এমরুল কায়েসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মিশকাত, শাহেদুল আলম সিকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আবদুর রহমানসহ নেতাকর্মীরা।

মুক্তির পর একের পর এক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এমরুল কায়েস যেন ফিরে পেলেন তার পরিচিত সেই আপন ভুবন। ফুলে ফুলে, শুভেচ্ছায় আর ভালোবাসায় প্রতিধ্বনিত হলো একটি বার্তাই—দীর্ঘ কারাবাস মানুষকে সাময়িকভাবে দূরে রাখতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ভালোবাসাকে আটকে রাখা যায় না।
211 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা