☰

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন আলোচিত ‘ডিসি মাসুদ’

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন আলোচিত ‘ডিসি মাসুদ’ মো. মাসুদ আলম— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম, যিনি সর্বসাধারণের কাছে 'ডিসি মাসুদ' নামে পরিচিত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডারে যোগ দেন। পুলিশ বাহিনীতে তার সাহসিকতা ও কাজের জন্য তিনি বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) পদকেও ভূষিত হয়েছেন।

 এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় তিনি প্রশংসা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ঢাকার নিউমার্কেটের ঘটনা এবং বিভিন্ন ছাত্র সংঘর্ষ নিয়ন্ত্রণে তার ভূমিকা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কিছু ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে আন্দোলনও করেছিলেন।
430 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা