☰

অল্পের জন্য বেঁচে গেলেন বাঁশখালীর এমপি

শুক্রবার, ১৫ মে ২০২৬
অল্পের জন্য বেঁচে গেলেন বাঁশখালীর এমপি মাওলানা জহিরুল ইসলাম— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তৈলারদ্বীপ সেতু এলাকায় তাঁর বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

জানা যায়, বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে এমপির গাড়ির পার্শ্ব-ধাক্কা লাগে। এতে তাঁর গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়।
তবে চালকের তাৎক্ষণিক দক্ষতা ও উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
2161 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা