বাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
বাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. শফিউল আলম বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার রুহুল আমিনের ছেলে তানভীরুল ইসলাম (২৫) নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন অভিযুক্ত কৌশলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে আরও কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর মামলাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
1000 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা