☰

গুণী শিক্ষক নির্বাচিত হলেন বাঁশখালীর তিন প্রধান শিক্ষক ও ২ অধ্যক্ষ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক নির্বাচিত হলেন বাঁশখালীর তিন প্রধান শিক্ষক ও ২ অধ্যক্ষ প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম ও রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
শিক্ষার আলো ছড়িয়ে, জ্ঞান ও মানবিকতার দীপ জ্বালিয়ে প্রজন্ম গড়ার কারিগর হিসেবে ২০২৬ সালের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঁশখালীর তিন প্রধান শিক্ষক। তাঁদের মেধা, নিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে এ সম্মাননা যেন শিক্ষাঙ্গনের তিনটি উজ্জ্বল নক্ষত্রের অর্জন।

মূল্যায়নে ২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন গণ্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন। ২২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। একই নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

শিক্ষার মূলধারার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায়ও এসেছে সাফল্যের সুবাস। ৩৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। আর ৩১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন গুণাগরী আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ তৈয়ব ফারুকী।

শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়-একজন শিক্ষক তাঁর জ্ঞান, আদর্শ ও প্রজ্ঞা দিয়ে নির্মাণ করেন একটি প্রজন্মের ভবিষ্যৎ। সেই পথচলায় গুণী শিক্ষক হিসেবে এই স্বীকৃতি তাঁদের দায়িত্ব ও সম্মানের মুকুটে যোগ করল নতুন পালক। বাঁশখালীর শিক্ষাঙ্গনে তাঁদের এই অর্জন যেমন গর্বের, তেমনি আগামীর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
637 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা