☰

আগামীকাল বাঁশখালীতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

শনিবার, ১১ জুলাই ২০২৬
আগামীকাল বাঁশখালীতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
 বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগামীকাল বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) এবং দলের মুখ্য সমন্বয়ক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ (এমপি)।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সমন্বয়কারী সদস্য শাহেদুল আলম সিকদার জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় ছনুয়া বড় মাদ্রাসার টেক এলাকায় নেতৃবৃন্দ অবস্থান করবেন। সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এ মানবিক কার্যক্রম সফল করতে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন শাহেদুল আলম সিকদার।
389 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা