☰

কিশোরীকে মুখ চেপে ধরে মুদি দোকানে নিয়ে যায় আরিফ, অতঃপর যা ঘটে...

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কিশোরীকে মুখ চেপে ধরে মুদি দোকানে নিয়ে যায় আরিফ, অতঃপর যা ঘটে... র‍্যাবের হাতে আটক আরিফ উল্লাহ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী শাহ্ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ উল্লাহ উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১৪ এপ্রিল বাঁশখালী থানার মামলা নম্বর-১৪ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী সেদিন তার খালার বাড়িতে অবস্থান করছিল। রাতের কোনো এক সময় ঘর থেকে বের হলে প্রতিবেশী আরিফ উল্লাহ তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি মুদির দোকানে নিয়ে যায়। পরে দোকানের শাটার বন্ধ করে তার মুখ টেপ দিয়ে বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরদিন ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ  বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
749 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা