☰

‘বাঁশখালীতে কেউ আর লেখাপড়া থেকে ঝরে পড়বে না’— বললেন মুজিবুর রহমান সিআইপি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
‘বাঁশখালীতে কেউ আর লেখাপড়া থেকে ঝরে পড়বে না’— বললেন মুজিবুর রহমান সিআইপি বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের বিনামূল্যের বই পেল ৫ শতাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>> বাঁশখালীতে প্রতি বছরের ন্যায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের মাঠে উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ট্রাস্ট সূত্রে জানা যায়, প্রতি বছর গরীব-মেধাবী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই প্রদান করে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। এটি ছিল ১৬তম বই উৎসব। এই বছর বাঁশখালীর তিনটি মাদ্রাসা ও একটি কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে বই প্রদান করা হয়েছে।

অধ্যক্ষ মো. আবদুল কাদের এর সভাপতিত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলম এর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বাঁশখালীর সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন ও শেখেরখীল দারুচ্ছালাম আলিম মাদ্রাসা মাওলানা মোহাম্মদ ঈসমাইল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘আমাদের কোনও লক্ষ্য-উদ্দেশ্য নেই। আমাদের শুধু একমাত্র উদ্দেশ্য কীভাবে পিছিয়ে পড়া এই জনপদকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়া যায়। দোয়া করবেন ভবিষ্যতে  যেন আরও বেশি শিক্ষার্থীকে বই দিতে পারি। বাঁশখালীতে কেউ আর পড়ালেখা থেকে ঝরে পড়বে না। দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে মাস্টার নজির আহমদ ট্রাস্ট।’

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো ভালো করে পড়ালেখা কর। মানুষের মতো মানুষ হও। তোমরা যদি লেখাপড়া কর তাহলে এলাকার সুনাম, অন্যথায় এলাকার দুর্নাম। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এলাকার সুমাম সৃষ্টি কর।’
200 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা