নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার গুলশানে দুপুরে খাবার খেয়ে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা পড়ে বাঁশখালীর যুবক আশফাক চৌধুরী পিপলুর (৪৪) মৃত্যুর ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পিপলু ঢাকার গুলশান এলাকায় একটি আমেরিকান কোম্পানিতে কর্মরত ছিলেন।আজ দুপুরে ঢাকাস্থ একটি হোটেলে খাবার খেয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলশান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা পড়ে তার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
পরে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে মৃত্যুবরণ করেন।আশফাক চৌধুরী পিপলু পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া গ্রামের মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর পুত্র।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আশফাক চৌধুরী পিপলু বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর পুত্র।