☰

বাঁশখালীতে জহিরুল ইসলামের বিজয়ের নেপথ্যে

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বাঁশখালীতে জহিরুল ইসলামের বিজয়ের নেপথ্যে ফলাফল ঘোষণার পর আনন্দঘন মূহুর্তে জহিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। বৃহস্পতিবার ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৬৫১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মাওলানা জহিরুল ইসলাম পেয়েছেন ৮৯ হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট।

এই আসনে নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী। তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে ৫৫ হাজার ৭১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্থানীয়রা মনে করছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর এই বিপুল ভোট প্রাপ্তি ধানের শীষের পরাজয়ের অন্যতম কারণ।

বাঁশখালীর মোট ১১২টি ভোটকেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
1051 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা