☰

আপিলে জিতলেন আরিফুল হক তায়েফ, প্রার্থিতা ফিরে পেলেন

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
আপিলে জিতলেন আরিফুল হক তায়েফ, প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা কিছু ত্রুটির কথা উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁও, ঢাকা বরাবর আপিল দায়ের করেন। আপিল মামলা নং ১৫৩/২৬ হিসেবে নথিভুক্ত হয় মামলাটি।
আজ সোমবার (১২ জানুয়ারি) আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন এডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ফলে তিনি পুনরায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় ফিরলেন।


মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, “আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং নির্বাচন কমিশন সেই ন্যায্যতাই নিশ্চিত করেছেন। বাঁশখালীর জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও দৃঢ়ভাবে চালিয়ে যাবো।”


এদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফিরে পাওয়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, এডভোকেট আরিফুল হক তায়েফের নেতৃত্বে বাঁশখালীতে একটি শক্তিশালী ও গণমুখী নির্বাচন অনুষ্ঠিত হবে।
319 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা