☰

বন্যাদুর্গত বাঁশখালী পরিদর্শনে শুক্রবার আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বন্যাদুর্গত বাঁশখালী পরিদর্শনে শুক্রবার আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত আমির মাওলানা শফিকুর রহমান— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে: 
বন্যাদুর্গত বাঁশখালীর সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে আগামীকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বাঁশখালী সফর করবেন।

বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম-এর ব্যক্তিগত সহকারী জিএম সাইফুল ইসলাম বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ঢাকা থেকে চট্টগ্রামে রওনা হয়েছেন। সফর সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে জামায়াতের আমিরের এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
413 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা