নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির প্রেসিডেন্ট ও সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল আগামীকাল বাঁশখালী আসবেন। তিনি সকাল সাড়ে ৯ টায় চেচুরিয়াস্থ বাঁশখালী রহিমা একাডেমি মিলনায়তনে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে ও সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমে সভাপতিত্ব করবেন।
এছাড়াও একই দিন তাঁর উদ্যোগে নির্মিত বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারকে উপহার দেয়া একটি নতুন ঘরের উদ্বোধন ও মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও গবাদি পশু বিতরণ করবেন। পাশাপাশি দুস্থ পরিবারের কন্যার বিয়েতে নগদ সহায়তা ও এতিমখানায় কোরআন, পাগড়ি, রেহালসহ শিক্ষাসামগ্রী বিতরণ করবেন।
তাঁর স্বামী বাংলাদেশ সরকার নিযুক্ত কংগোর অনারারি কনসোল জেনারেল ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের দুর্দশা লাঘবে নানাবিধ সহায়তা ও সমাজের উন্নয়নে সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। নারী শিক্ষার উন্নয়নে এবং নারীদের অগ্রযাত্রায় সালমা আদিল ফাউন্ডেশন সবসময়ই অগ্রগামী।