☰

বাঁশখালী টুডে সম্পাদক প্যানেলে যুক্ত হলেন অভি পাল

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বাঁশখালী টুডে সম্পাদক প্যানেলে যুক্ত হলেন অভি পাল অভি পাল
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর সাড়া কাগানো ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল ‘বাঁশখালী টুডে’-র সম্পাদকীয় প্যানেলে যুক্ত হয়েছেন সাংবাদিক অভি পাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পোর্টালের সহকারী বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

অভি পাল উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পালপাড়ার বাসিন্দা। তিনি সরকারি কমার্স কলেজ থেকে স্নাতক (সম্মান) এবং বর্তমানে চট্টগ্রাম কলেজের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করার সুবাদে সংবাদ মহলে তিনি বেশ সুপরিচিত।

তাঁর এই নতুন নিয়োগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘বাঁশখালী টুডে’-র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল উদ্দিন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "অভি পালের মতো একজন মেধাবী ও দক্ষ সংবাদকর্মীর অন্তর্ভুক্তি আমাদের সম্পাদকীয় প্যানেলকে আরও শক্তিশালী করবে। তাঁর মেধা ও শ্রমের মাধ্যমে বাঁশখালী টুডে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় নতুন মাত্রা যোগ করবে।"

বাঁশখালী টুডে’র নতুন সদস্য হিসেবে তাঁকে স্বাগত জানিয়ে আরও অভিনন্দন জানিয়েছেন নির্বাহী সম্পাদক লায়ন মো. ছরওয়ার আলম এবং বার্তা সম্পাদক আবদুল লতিফ। তাঁরা অভি পালের উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করেন।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে অভি পাল বলেন, "সত্যের পথে থেকে এবং গণমানুষের কথা তুলে ধরার লক্ষ্য নিয়ে আমি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছি। অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।"
258 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা