টোকাই মোস্তাফিজকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ছনুয়া

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
টোকাই মোস্তাফিজকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ছনুয়া শরীফ ওসমান হাদির মৃত্যুর পর মোস্তাফিজের উল্লাস
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারবিরোধী অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মোস্তাফিজুর রহমান খোকন (২৬)। তিনি ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওমেদ আলী পাড়ার বাসিন্দা এবং শামসুল আলমের সন্তান।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় মোস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র-জনতার বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেন। ৫ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে সরকারবিরোধী নানা অপপ্রচারে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা মোস্তাফিজ প্রকাশ্যে নিজ এলাকায় চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে না। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

হাদির মৃত্যুর পর ‘আলহামদুলিল্লাহ’ স্ট্যাটাস ঘিরে বিতর্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর পর মোস্তাফিজুর রহমান খোকনের একটি ফেসবুক স্ট্যাটাস নতুন করে বিতর্কের জন্ম দেয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।

গ্রেপ্তারের দাবি জোরালো

ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ও নোমান চৌধুরীর নেতৃত্বে মোস্তাফিজ নিয়মিতভাবে সরকারবিরোধী গুজব ছড়াচ্ছেন—এমন অভিযোগ তুলে স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অসুস্থতা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যাবর্তন

উল্লেখ্য, ২০২০ সালে মোস্তাফিজুর রহমান খোকন মরণঘাতী ব্রেন টিউমারে আক্রান্ত হন। সে সময় মানবিক দৃষ্টিকোণ থেকে তার অসুস্থতার খবর প্রকাশ করে স্থানীয় অনলাইন পোর্টাল বাঁশখালী টুডে। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন বিত্তবান ব্যক্তি তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরে তাকে ভারতে পাঠিয়ে চিকিৎসা করানো হয়। সুস্থ হয়ে ফিরে এসে তিনি পুনরায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, টোকাই মোস্তাফিজের পুরো পরিবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।  তার গোষ্ঠীর মধ্যে শুধু মনজুর আলম ও নুরুল আবছার নামের দুই ব্যক্তি বিএনপির রাজনীতি করেন বলে জানা যায়। 
555 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা