☰

সম্পাদক পরিষদের সদস্য হলেন মুজিবুর রহমান সিআইপি

রবিবার, ০২ আগস্ট ২০২৬
সম্পাদক পরিষদের সদস্য হলেন মুজিবুর রহমান সিআইপি মুজিবুর রহমান সিআইপি— ফাইল ছবি
মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী:
দেশের পত্রিকা সম্পাদকদের প্ল্যাটফর্ম ‘সম্পাদক পরিষদ’ এর সহযোগী সদস্য পদ লাভ করেছেন চট্টগ্রামের সাড়া জাগানো দৈনিক পূর্বদেশ এর সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। গত ২৯ জুলাই সংগঠনের সভাপতি নুরুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত সাংবাদিকতার উন্নয়ন এবং সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা এই পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।

মুজিবুর রহমান ২০১২ সালের ১২ ডিসেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন ‘ব্যবস্থাপনা সম্পাদক’ হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সালের ১ জুন তিনি পদোন্নতি পেয়ে ‘সম্পাদক’ পদে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠার পর থেকে পূর্বদেশ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে সাংবাদিকতার মহান পেশাকে সমৃদ্ধ করে চলেছে।

সম্পাদক পরিষদের সদস্য হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের প্ল্যাটফর্মের সদস্য পদ পেয়ে আমি সত্যিই আনন্দিত, এই জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্বদেশ তার সম্পাদকীয় নীতিতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যকে ধারণ করার চেষ্টা করে যাবে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বর বাঁশখালীর কৃতি সন্তান মাস্টার নজির আহমদ চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরার লক্ষ্যে দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার খুব কম সময়ের মধ্যে পত্রিকাটি পাঠকপ্রিয়তা লাভ করে। মাস্টার নজির আহমদের সুযোগ্য পুত্র মুজিবুর রহমান সিআইপি ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিপুল ভোটে জয় লাভ করেন। এমপি নির্বাচিত হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে বাঁশখালীতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর থেকে ‘স্মার্ট মিডিয়া লিমিটেড’ এর ব্যবস্থাপনায় দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রকাশ হচ্ছে। পত্রিকাটির প্রকাশক হচ্ছেন মাস্টার নজির আহমদের মেজো ছেলে শফিকুর রহমান। তিনি স্মার্ট গ্রুপের পরিচালক।
354 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা