☰

বাঁশখালীতে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীতে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামি জিয়া উদ্দিন বাবলু
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
বাঁশখালীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন বাবলু (৩০) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। বাবলু একই এলাকার আবু আহমদের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি বাহারছড়া ইউনিয়নে মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পুলিশ তাদের শনাক্তে কাজ শুরু করে। এ ঘটনায় গত ১৫ আগস্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের নামে বাঁশখালী থানায় মামলা হয়।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, তদন্তপূর্বক জিয়া উদ্দিন বাবলু নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
740 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা