☰

বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা বাহারছড়ায় সরকারি পুকুরের মাছ লুঠেরাদের বিরুদ্ধে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই মাছ লুটের চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত দেলোয়ার আজিম চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠিয়ে এ চেষ্টা ভণ্ডুল করে দেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতা দেলোয়ার আজিম ২০২৫ সালের ১৬ জুলাই ওই পুকুরটি ইজারা নিয়েছিলেন। ইজারার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়েছে। দুপুর ১২টার দিকে ওই পুকুরে বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটের চেষ্টা চালায়। এসময় এহসানুল হক পারভেজ নামে স্থানীয় এক যুবদল নেতার সাথে দেলোয়ার আজিমের হাতাহাতির ঘটনা ঘটে। পারভেজের সাথে যোগ দেয় স্থানীয় সচেতন মহল।

এদিকে, আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরের মাছ লুটের এই চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে পণ্ড হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন জনগণ।

যুবদল নেতা এহসানুল হক পারভেজ বলেন, বাহারছড়ার সচেতন মহলকে মানুষ চুরির ঘটনা ঠেকিয়ে দিয়েছি। সরকারি সম্পদ তো তিনি কখনো ভোগ করতে পারেন না।

অন্যদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম সরকারি পুকুরের মাছ লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।’

297 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা