☰

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা: শীলকূপের সাবেক চেয়ারম্যানের সহযোগী গ্রেপ্তার

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা: শীলকূপের সাবেক চেয়ারম্যানের সহযোগী গ্রেপ্তার গ্রেপ্তার জহিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম প্রকাশ (ডাকাত এসপি) কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম শীলকূপ ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত কায়েস ছরওয়ার সুমনের সহযোগী।

রবিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা জহিরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, হামলা ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট তিনি চাম্বল বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
400 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা