নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে সেলুনে চুল কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকষ্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি সেলুনে।
পারিবারিক সূত্র জানায়, চুল কাটার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সুস্থ-সবল একজন যুবকের এভাবে চলে যাওয়া সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।
ফয়সালের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
চুল কাটার সময় সেলুনের চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাঁশখালীর যুবক
শুক্রবার,
১৪ নভেম্বর ২০২৫
মো. ফয়সাল
532 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ