☰

বাঁশখালীর মাদকের ডিলার হেফাজ গ্রেপ্তার, এক বছরের সাজা

শনিবার, ১৬ মে ২০২৬
বাঁশখালীর মাদকের ডিলার হেফাজ গ্রেপ্তার, এক বছরের সাজা আটক মাদকের ডিলার হেফাজকে এক বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর মাদকের ডিলার মো. হেফাজকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোরে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ছনুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মান্নান পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

মো. হেফাজ ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মান্নানপাড়া এলাকার মৃত আবদুল মালেক ওরফে মালেক বলীর ছেলে।

পুলিশ জানায়, কুখ্যাত মাদক কারবারি হেফাজের মাধ্যমে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে মাদক পৌঁছে যেতো। হেফাজের মাধ্যমে অন্তত ডজনখানেক মাদক কারবারি মাদক সরবরাহের কাজ করে। সম্প্রতি ছনুয়া ইউনিয়নের আবদুল্লাহর দোকান এলাকায় স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন চলাকালীন সময়ে হেফাজের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেওয়া লোকজনকে মারধর করা হয়। এরপর থেকে পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে।

এদিকে মাদক কারবারি হেফাজকে তিন পিস ইয়াবা ও ইয়াবা সেবন সামগ্রীসহ গ্রেপ্তারের পর এক বছরের সাজা ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেয়।

ওমর সানি আকন জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেফাজ স্বীকারোক্তি দিয়েছে যে, ছনুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা শোয়াইব, হোছাইন ও ছরওয়ার আলমের  মাধ্যমে হাত বদলে ইয়াবাগুলো হেফাজের হাতে আসে। এরপর সেগুলো প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করে হেফাজ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, মাদক কারবারি হেফাজ প্রকাশ্যে মাদক সেবন করছে। শনিবার ভোরে ফোর্স পাঠিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
385 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা