বাঁশখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বাঁশখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে আনোয়ারায় মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার রামদাশ মুন্সির হাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক মুজিবুর রহমান মুজিব কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম কোকদন্ডী গ্রামের জাহেদুল ইসলামের ছেলে। সে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কালীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদের সহ-সভাপতি।

পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের অগ্রভাগে ছিলেন বাঁশখালীর এই ছাত্রলীগ নেতা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তার ছবি এবং ঠিকানা ধরে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালীর রামদাশমন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচীর নেতৃত্বে একদল পুলিশ রামদাশ মুন্সির হাট গরু বাজার এলাকা থেকে তাকে আটক করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আটক ছাত্রলীগ নেতা মুজিবকে একটি নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
309 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা