নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এ অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন -এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমদাদুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন মাহি।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিয়াজ চৌধুরী, সাজিদ বিন কবির ও মোহাম্মদ নাজমুল ইসলাম। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার মোহাম্মদ আকিব, মোফাসসারুল হক আসাদ, সালমান সামির ও তাজবিহ আহসান। এছাড়াও নারী বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন নুসরাত ফাতেমা জিনিয়া।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সম্পাদক ও সহকারী সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্তদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।