☰

সিডিউলে নেই, তবুও ভাঙা ইট দিয়ে রাস্তা সংস্কার বাঁশখালীতে

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সিডিউলে নেই, তবুও ভাঙা ইট দিয়ে রাস্তা সংস্কার বাঁশখালীতে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা সুন্দপীপাড়া সড়কে ভাঙা ইট দিয়ে সংস্কারের দৃশ্য।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিডিউলবহির্ভূতভাবে ভাঙা ও টুকরো টুকরো ইট ব্যবহার করে একটি সড়ক সংস্কারের অভিযোগ উঠেছে। উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা সুন্দপীপাড়া সড়কে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রকল্পের সিডিউলে ভাঙা ইট ব্যবহারের কোনো নির্দেশনা না থাকলেও ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একটি অংশে পুরোপুরি ভাঙা ও খোয়া করা ইট বিছিয়ে দেওয়া হয়েছে। অনেক ইটই আকারে ছোট, ভাঙাচোরা এবং অসমান। ফলে অল্পদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম জানান, “এভাবে ভাঙা ইট দিয়ে রাস্তা বানালে বর্ষা মৌসুমে তা টিকবে না। এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
406 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা