নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>> বাঁশখালীতে মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বার নামের এক আ. লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বাঁশখালী থানার ওসি রবিউল হকের নেত্বত্বে পুলিশের একটি দল বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে দিদার মেম্বারকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বার খানখানাবাদ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ডোংরা গ্রামের মৃত সোলায়মানের ছেলে।
পুলিশের দাবি, দিদারুল আলম ওরফে দিদার মেম্বার খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সহ-সভাপতি। সে বর্তমানে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠক ও অর্থের যোগানদাতা বলে পুলিশের দাবি।
পরিবারের দাবি, দিদার মেম্বার একটি সালিসি বৈঠক শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার দিদারুল আলমকে যথাযথ আইনী প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।