☰

লেয়াকত আলীর শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে ঢাকায়

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
লেয়াকত আলীর শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে ঢাকায় চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন লেয়াকত আলী
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনজিওগ্রাম সংক্রান্ত জটিলতা দেখা দিলে প্রথমে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার কনিষ্ঠ ছেলে মুস্তফা জুলফিকার আলী আসাদ। তিনি জানান, এনজিওগ্রামের মাধ্যমে লেয়াকত আলীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছে। বর্তমানে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

লেয়াকত আলী বাঁশখালীর রাজনীতিতে একজন পরিচিত ও আলোচিত মুখ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি ৫৬ হাজারেরও বেশি ভোট পেয়ে ব্যাপক আলোচনায় আসেন। এই ফলাফল তাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায় এবং ভবিষ্যৎ রাজনীতিতে তার সম্ভাবনাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে।
624 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা