বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল: ওসি যা বললেন

রবিবার, ৩১ মে ২০২৬
বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল: ওসি যা বললেন চাম্বল ইউনিয়নে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার চাম্বলে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শনিবার বিকেল ৩টার দিকে চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনীর বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চিতা মার্কেটের পশ্চিম পাশ প্রদক্ষিণ করে।

জানা গেছে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী মনির উদ্দিনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। সংক্ষিপ্ত এই মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, যারা মিছিল করেছে তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। রাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে, তবে তারা কেউ বর্তমানে এলাকায় নেই।
1078 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা