বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক নিহত

সোমবার, ২৫ মে ২০২৬
বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক নিহত নিহত আবদুল্লাহ— ছবি বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বজ্রপাতে মাওলানা আবদুল্লাহ বাবুল (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত ৮টার দিকে সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবদুল্লাহ (বাবুল) সরল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের মিজান মাঝির বাড়ির মৃত বজল আহমদের ছেলে।

আবদুল্লাহ সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে হঠাৎ বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন আবদুল্লাহ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মাষ্টার মোস্তফা আলী বলেন, বৃষ্টির সময় আবদুল্লাহ নিজ বসতঘরের সামনে টিনের চালার নিচ থেকে বৃষ্টির পানি সংগ্রহ করার উদ্দেশ্যে বালতি বসাতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ওই শিক্ষকের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

508 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা