☰

দৈনিক সুপ্রভাত বাংলাদেশের বাঁশখালী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বেলাল উদ্দিন

রবিবার, ১৬ আগস্ট ২০২৬
দৈনিক সুপ্রভাত বাংলাদেশের বাঁশখালী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বেলাল উদ্দিন বাঁশখালী টুডে’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল উদ্দিন— ফাইল ছবি বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
সাংবাদিকতার আকাশে নতুন এক স্বীকৃতির পালক যুক্ত হলো মোহাম্মদ বেলাল উদ্দিনের মুকুটে। বৃহত্তর চট্টগ্রামের প্রথম সারির পত্রিকা দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর বাঁশখালী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এর আগে এই পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন উজ্জ্বল বিশ্বাস।

সত্যের সন্ধানে নির্ভীক পথচলা, অনুসন্ধানের গভীরে গিয়ে অজানাকে উন্মোচন আর মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার—এই তিনের সমন্বয়ে বাঁশখালীর মফস্বল সাংবাদিকতায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সাংবাদিক বেলাল উদ্দিন। সংবাদকে শুধু পেশা নয়, মানুষের অধিকার ও বাস্তবতার আয়না হিসেবে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি করে আসছেন অনুসন্ধানী সাংবাদিকতা।

শিক্ষাজীবনেও রয়েছে তাঁর সাফল্যের স্বাক্ষর। ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পটিয়া সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের আলো-এর বাঁশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বেলাল উদ্দিন। এর আগে দৈনিক খোলা কাগজ, একুশে পত্রিকা, বার্তা বাজার, ঢাকা টাইমস্, সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক আনন্দবাজারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে নিষ্ঠা ও সফলতার সঙ্গে কাজ করেছেন।

বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রিধারী বাঁশখালীর একমাত্র সাংবাদিক হিসেবে মফস্বল সাংবাদিকতায়ও তিনি রেখে চলেছেন নিজের স্বাক্ষর। অনুসন্ধানী প্রতিবেদনের পথে সত্যকে তুলে ধরতে গিয়ে কখনো এসেছে হুমকি, কখনো হামলা, কখনো অপহরণের মতো ভয়াবহ অভিজ্ঞতা; তবুও থেমে যায়নি তাঁর কলম, নিভে যায়নি সত্যের সন্ধানের দীপ্তি। প্রতিকূলতার দেয়াল পেরিয়ে তিনি বারবার দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে।

মোহাম্মদ বেলাল উদ্দিন বাঁশখালীর জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাঁশখালী টুডে-এর সম্পাদক ও প্রকাশক। স্থানীয় মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, অনিয়ম-অসংগতি ও সম্ভাবনার গল্প তুলে ধরে গণমাধ্যমের পরিসরে তিনি তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। নতুন এই দায়িত্ব তাঁর সাংবাদিকতার পথচলায় যোগ করল আরও একটি নতুন অধ্যায়।
327 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা