☰

বাঁশখালীর মীর আরশাদ এনসিপি ছেড়ে বিএনপিতে, বরণ করলেন ফখরুল

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
বাঁশখালীর মীর আরশাদ এনসিপি ছেড়ে বিএনপিতে, বরণ করলেন ফখরুল বুধবার বিএনপির কার্যালয়ে মীর আরশাদুল হককে বরণ করে নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি দলে যোগদান করেন।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগদানের আগে মীর আরশাদুল হক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্য পদের আবেদনপত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লেখান।

মীর আরশাদুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ছিলেন। তবে দলের সাম্প্রতিক জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট করায় গত ২৫ ডিসেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

ওই পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের বিষয়ে ব্যক্তিগত অসন্তোষের কথা জানিয়েছিলেন এবং বিএনপির প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেছিলেন। বিএনপিতে যোগদানের মাধ্যমে তিনি এখন বাঁশখালীর রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করলেন বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, মীর আরশাদুল হক বাঁশখালীর নাপোড়া গ্রামের মীরপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মীর মজিবুল হকের সন্তান।
385 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা