☰

জোটকে সমর্থন: বাঁশখালীতে নির্বাচনী মাঠ ছাড়লেন এলডিপি ও নেজামে ইসলাম পার্টির প্রার্থী

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
জোটকে সমর্থন: বাঁশখালীতে নির্বাচনী মাঠ ছাড়লেন এলডিপি ও নেজামে ইসলাম পার্টির প্রার্থী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী ও মুসা বিন ইজহার
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী সমীকরণে নতুন মোড় এসেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলামকে সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নেজামে ইসলাম পার্টির প্রার্থী মুসা বিন ইজহার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কফিল উদ্দিন চৌধুরী।

রোববার পৃথকভাবে দেওয়া ঘোষণায় তারা জানান, বৃহত্তর ইসলামী ও গণতান্ত্রিক ঐক্যের স্বার্থে এবং ভোট বিভাজন রোধ করতে তারা নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা নিজেদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে মুসা বিন ইজহার বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সে কারণেই এই সিদ্ধান্ত।”

এলডিপির প্রার্থী কফিল উদ্দিন চৌধুরী বলেন, “বাঁশখালীর জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে এবং শক্ত অবস্থান গড়ে তুলতেই আমরা জামায়াত প্রার্থীকে সমর্থন জানাচ্ছি।”

এদিকে দুই প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমর্থন জামায়াত প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
373 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা