‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, বাঁশখালীর তানজীব ঢাকায় গ্রেপ্তার

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, বাঁশখালীর তানজীব ঢাকায় গ্রেপ্তার আবদুল্লাহ মোহাম্মদ তানজীব
নিজস্ব প্রতিবেদক:
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে আবদুল্লাহ মোহাম্মদ তানজীব (২৩) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তার তানজীব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার রহুল করিমের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পুরাতন পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে ৪/জি ফ্ল্যাট নং–বি/৩ এ বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তানজীবসহ ছাত্রলীগের কয়েকজন সদস্য ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে নাশকতামূলক কার্যক্রম ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

327 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা