নিজস্ব প্রতিবেদক: ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় পুরো নির্বাচন প্রক্রিয়া এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
নবনির্বাচিত কমিটিতে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী, উদ্যমী ও দায়িত্বশীল শিক্ষার্থীদের নেতৃত্বে আসায় সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ জুনাইদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধ সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম, যিনি ইতোমধ্যেই তার কর্মদক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নিজেকে প্রমাণ করেছেন।
এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী একরামুল হক মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুটেক্সের শিক্ষার্থী মুশফিকুল করিম আইটি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মহসিন কলেজের শিক্ষার্থী শফিকুর রহমান অর্থ সম্পাদক এবং পটিয়া কলেজের শিক্ষার্থী মুহাম্মদ শাকিল শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া কলেজের সাঈদ হোসাইন, বান্দরবান কলেজের মিসবাহ উদ্দিন রিফাত এবং সরকারি আলাওল কলেজের মো. বোরহান উদ্দিন। তারা সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ধারণ করা আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে তারা নিরলসভাবে কাজ করবেন। মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি-কে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সামগ্রিকভাবে, নতুন নেতৃত্বের সমন্বয়ে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস) আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংগঠনের সর্বস্তরের সদস্যদের।