এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মিষ্টিমুখ করিয়ে প্রশংসায় ভাসছে ‘ক্যাফে ৯৮’

রবিবার, ১৭ মে ২০২৬
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মিষ্টিমুখ করিয়ে প্রশংসায় ভাসছে ‘ক্যাফে ৯৮’ গরমে হাসফাস অবস্থায় তৃষ্ণায় কাতর অভিভাবকদের পানি ও মিষ্টি বিতরণ করে ‘ক্যাফে-৯৮’
 অভি পাল, বাঁশখালী টুডে:
সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘জি-৯৮ কমপ্লেক্স’।

চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান ‘ক্যাফে ৯৮’ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে পরীক্ষা চলাকালীন সময় শত শত অভিভাবক দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। এসময় তাদের ক্লান্তি দূর করতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও মিষ্টিমুখের আয়োজন করে ‘ক্যাফে ৯৮’। ব্যতিক্রমী এই উদ্যোগে অভিভাবকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে যেখানে অধিকাংশ প্রতিষ্ঠান শুধুমাত্র বাণিজ্যিক চিন্তায় পরিচালিত হয়, সেখানে ‘জি-৯৮ কমপ্লেক্স’-এর এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের এই আয়োজন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।

বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘জি-৯৮ কমপ্লেক্স’ বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্সে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার ‘হল ৯৮’, জনপ্রিয় রেস্টুরেন্ট ‘ক্যাফে ৯৮’, শিশুদের জন্য কিডস জোন, সুবিশাল পার্কিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের ওয়াশজোন সুবিধা। বিশেষ করে ‘ক্যাফে ৯৮’-এ পরিবেশিত বাণীগ্রামের ঐতিহ্যবাহী ‘ছানার মিষ্টি’ স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ভ্রমণপিয়াসীদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেরিন ব্যক্তিত্ব ও মেরিন সার্ভেয়ার ক্যাপ্টেন নূর মোহাম্মদ। শিপিং ও এলপিজি শিপ-টু-শিপ অপারেশন ব্যবস্থাপনায় দক্ষ এই পেশাজীবীর দূরদর্শী নেতৃত্বেই ‘জি-৯৮ কমপ্লেক্স’ আজ বাণিজ্য, ঐতিহ্য ও সামাজিক সেবার অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে।

বাণীগ্রাম বাজারের উত্তর প্রান্তের বণিকপাড়া মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটি স্থানীয়দের কাছে এখন শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক।
212 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা