নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভটভটির ধাক্কায় মো. আবু ছিদ্দিক (২৬) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাম্বল-শেখেরখীল সড়কের নিমগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একটি ভটভটির চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী আবু ছিদ্দিককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত আবু ছিদ্দিক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহমুদুল্লাহর দোকান এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন লবণ শ্রমিক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখেরখীল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।