☰

বাঁশখালীতে জীবিত বট গাছে জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়ার কুণ্ডলী

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
বাঁশখালীতে জীবিত বট গাছে জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়ার কুণ্ডলী সাধনপুর ইউনিয়নের বদর পীরের মাজার সংলগ্ন বটগাছে আগুন জ্বলছে
নিজস্ব প্রতিবেদক:
 বাঁশখালীতে জীবন্ত বট গাছের আগুন জ্বলার ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখতে উৎসুক জনতার ভিড় জমাচ্ছে গাছটির পাশে। অনেকে ধারণা করছেন, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করছেন।

উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রাঃ) মাজারে বিশাল আকৃতির বট গাছে এ আগুন জ্বলছে।

জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রাঃ) মাজার গেইট সংলগ্ন শতবর্ষী একটি বট গাছের উপর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মাজারের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গাছে অগ্নিকাণ্ড দেখতে আসা স্থানীয়রা বলেন, সকালে বট গাছটিতে আগুন জ্বলতে দেখা গেছে। আতঙ্কিত হয়ে উঠেছিলাম ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ আনায় মাজারে কোন ধরনের ক্ষতি হয়নি। আগুন কোথায় থেকে ধরেছে তা উপজেলা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান।
472 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা