বৃক্ষরোপণ করে শহীদ জিয়াকে স্মরণ করল পুঁইছড়ি ইউনিয়ন ছাত্রদল

সোমবার, ০১ জুন ২০২৬
বৃক্ষরোপণ করে শহীদ জিয়াকে স্মরণ করল পুঁইছড়ি ইউনিয়ন ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বৃক্ষরোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
শ্রদ্ধা শুধু কথায় নয়, কর্মেও প্রকাশ পায়। আর সেই কর্ম যখন মাটির বুকে সবুজের বীজ বুনে ভবিষ্যতের জন্য আশার বার্তা ছড়িয়ে দেয়, তখন তা হয়ে ওঠে আরও অর্থবহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছে পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদল।

সোমবার (১ জুন ২০২৬) পূর্ব পুইঁছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকৃতিপ্রেমী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় চত্বরে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাইমুনুর রশিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব পুইঁছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালক হাবিবুর রহমান এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আও বলেন, শহীদ জিয়া ছিলেন বৃক্ষপ্রেমী মানুষ। পরিবেশ ও প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসার কথা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। বলা হয়, সৌদি আরবকে তিনি নিমগাছ উপহার দিয়েছিলেন। তাঁর সেই সবুজ দর্শনের প্রতিফলন যেন দেখা গেল পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন, পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদলের সংগঠক মিশকাত, তাফসির, শুক্কুর, তামিম, সাকিব, নোহান, সাগরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে যখন একের পর এক চারা গাছ মাটির বুকে স্থান করে নিচ্ছিল, তখন যেন সবুজের ভাষায় উচ্চারিত হচ্ছিল শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধার অর্ঘ্য। উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
11 জন পড়েছেন
কমেন্ট বক্স

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা