☰

বাঁশখালীতে হঠাৎ উল্টে গেল চলন্ত সিএনজি, যাত্রী নিহত

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বাঁশখালীতে হঠাৎ উল্টে গেল চলন্ত সিএনজি, যাত্রী নিহত দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর প্রধান সড়কে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর পুরান ঘাটঘর এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী বলী পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ হাসান জানান, সকালে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলী হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
375 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা