☰

বাঁশখালীতে অটোরিকশায় মিলল ১৪৩৮ পিস ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
বাঁশখালীতে অটোরিকশায় মিলল ১৪৩৮ পিস ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার গ্রেপ্তার মাদক কারবারি শাহ্ আলম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৩৮ পিস ইয়াবাসহ শাহ্ আলম (৫২) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানার মূল ফটকের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামানো হয়। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহ্ আলম কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট ব্লক-ই এলাকার মৃত ফজল আহমদের ছেলে বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
417 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা