জন্মভূমি বাঁশখালী
হিরামন ছন্দ
দিগন্ত জোড়া নীলের মাঝে সবুজের ছোঁয়া,
সেইখানে আমার শিকড়, আমার চাওয়া-পাওয়া।
বাঁশখালীর মাটি যেন মায়ের স্নেহভরা কোলে,
ফিরে যেতে ইচ্ছে করে বারবার সেই ডাকে।
সমুদ্রের গর্জনে সাহস শেখা দিন,
পাহাড়ের নীরবতায় লুকিয়ে থাকে ঋণ।
গ্রামের আঁকাবাঁকা পথে হেঁটেছি কতবার,
স্মৃতিরা আজও ডাকে, করে যে আহ্বান।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বড় হওয়া মন,
এই মাটিতেই খুঁজে পাই নিজের আপনজন।
দুঃখের ছায়া এলেও হার মানে না কেউ,
একতার বাঁধনে বাঁধা প্রতিটি মানুষ ঢেউ।
হে প্রিয় জন্মভূমি, আমার গান,
মাটির ঘ্রাণে ভরে ওঠে প্রাণ।
যত দূরেই যাই, ভুলবো না কখনো,
বাঁশখালী-ই আমার চির আপন জন।
রচনাশৈলী : হীরামন ছন্দ
উদ্ভাবক : সুদীপ চিকু
ছাত্র: ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম।