☰

বাঁশখালীর নতুন ইউএনও রুহুল আমিন

মঙ্গলবার, ১২ মে ২০২৬
বাঁশখালীর নতুন ইউএনও রুহুল আমিন রুহুল আমিন— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুহুল আমিন। মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে বাঁশখালী উপজেলা প্রশাসনে দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে তিনি বাঁশখালী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রুহুল আমিন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাপ্তাইয়ে দায়িত্ব পালনকালে তিনি জনবান্ধব ও সেবামুখী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক, প্রশাসনিক দক্ষতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রশংসা অর্জন করেন।

বাঁশখালীবাসী আশা করছেন, নতুন ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।
1041 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা