☰

বাঁশখালীতে মাদকাসক্ত অবস্থায় মাকে মারধর, যুবকের ৩ মাসের সাজা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বাঁশখালীতে মাদকাসক্ত অবস্থায় মাকে মারধর, যুবকের ৩ মাসের সাজা সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মজিবুর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (২৭) কে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাতার উপর শারীরিকভাবে নির্যাতন চালান। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের উপস্থিতিতে মোবাইল কোর্টে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন বলেন, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
301 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা