☰

বিশ্বকাপের উন্মাদনায় যখন আর্জেন্টিনা-ব্রাজিল, তখন বাঁশখালীতে ইরানের পতাকায় লেয়াকত আলী

রবিবার, ১৪ জুন ২০২৬
বিশ্বকাপের উন্মাদনায় যখন আর্জেন্টিনা-ব্রাজিল, তখন বাঁশখালীতে ইরানের পতাকায় লেয়াকত আলী লেয়াকত আলী— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
বিশ্বকাপ ফুটবল-২০২৬কে ঘিরে বিশ্বজুড়ে যখন আনন্দের জোয়ার বইছে, তখন তার ঢেউ এসে লেগেছে বাংলাদেশের প্রত্যন্ত জনপদেও। পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলছে প্রিয় দলের পক্ষে উচ্ছ্বাস আর সমর্থনের প্রতিযোগিতা। কেউ আকাশি-সাদা জার্সিতে মেতে উঠেছেন আর্জেন্টিনার প্রেমে, কেউ আবার হলুদ-সবুজের মোহে ব্রাজিলের পতাকা উড়াচ্ছেন। পর্তুগালের সমর্থকরাও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জোরালোভাবে।

তবে এই পরিচিত সমর্থনের ভিড়ে ব্যতিক্রমী এক অবস্থান নিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত রাজনীতিবিদ ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী। বিশ্বকাপ ফুটবলে তিনি সমর্থন করছেন মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ ইরানকে।

নিজের এই ব্যতিক্রমী সমর্থনের ব্যাখ্যায় লেয়াকত আলী বলেন, মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে ইরানের প্রতি তার আলাদা আবেগ রয়েছে। পাশাপাশি তিনি মনে করেন, নানা বৈশ্বিক বাস্তবতায় ইরান যেমন নানা চ্যালেঞ্জ ও চাপের মুখোমুখি, তেমনি রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কারণে নিজেকেও তিনি একজন ‘মজলুম’ মানুষ হিসেবে দেখেন। সেই আত্মিক অনুভূতি থেকেই ইরানের প্রতি তার এই সমর্থন।

বিশ্বকাপের রঙিন উন্মাদনায় যখন অধিকাংশ সমর্থক পরিচিত ফুটবল পরাশক্তিদের ঘিরে স্বপ্ন বুনছেন, তখন লেয়াকত আলীর ইরানপ্রীতি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রায় ৫৭ হাজার ভোট লাভ করে ব্যাপক আলোচনায় আসেন বিএনপির বহিষ্কৃত নেতা লেয়াকত আলী। এরপর থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
67 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা