☰

আলিম পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি, শিক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা

রবিবার, ২৮ জুন ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি, শিক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা পুকুরিয়া আনছারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া আনছারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটির আলিম পরীক্ষার কেন্দ্র জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলেও এবার কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কেন্দ্র পরিবর্তন করে পুঁইছড়ি মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, পুকুরিয়া আনছারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি চরতি ইউনিয়ন ও পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। নতুন কেন্দ্র সর্বদক্ষিণে হওয়ায় পরীক্ষার্থীদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে অতিরিক্ত সময় ও যাতায়াত ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যানবাহন সংকটের কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, পরীক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে দ্রুত কেন্দ্র পুনর্বিবেচনা করা প্রয়োজন। 

তারা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, পুকুরিয়া আনছারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্র পুনরায় গুনাগরি ডলমপীর মাদ্রাসা অথবা জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসায় বহাল করার ব্যবস্থা গ্রহণের জন্য।
247 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা